দেশ ঋণে ডুবছে—

Your nam Plz... জনাব .........................

🔴 দেশ ঋণে ডুবছে—দেশের ঘাড়ে ইতিহাসের সবচেয়ে বড় বোঝা। আর আমরা শুধু দেখছি। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি ঋণ (২১ ট্রিলিয়ন) ২১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে? আজ বাংলাদেশে একটি শিশু জন্মালেই, তার কাঁধে ঝুলে যায় সোয়া লাখ টাকার ঋণ—এই লজ্জা কার? বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, মাত্র গত এক বছরে ঋণ বেড়েছে ১৮.৮৯ → ২১.৪৪ ট্রিলিয়ন।এক লাফে ১৪% বৃদ্ধি! অর্থাৎ— প্রতি মানুষের মাথায় প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা ঋণ? এটা কি উন্নয়ন? নাকি জাতির ভবিষ্যৎ বন্ধক রাখা? সত্যটা হলো—এই ঋণ বাড়েনি শুধু অর্থনীতির কারণে, বাড়েছে রাজনৈতিক লোভ, অদক্ষতা আর দুর্নীতি অপচয়ের কারণে। রাজস্ব আদায় ভেঙে পড়েছে। ব্যর্থ প্রকল্পে হাজার কোটি অপচয়। “মেগা উন্নয়ন” নামে মেগা দুর্নীতি। বিদেশি ঋণের দাসত্ব। আর সুদের চাপে ধুঁকছে পুরো বাজেট। স্বাধীনতার পর থেকে জাতীয় পার্টি, বিএনপি,আওয়ামী লীগ, উন্নয়নের তকমা লাগিয়ে রাষ্ট্র পরিচালনার নামে যারা বছরের পর বছর লুটপাট চালিয়েছে, তাদের দায়হীনতার বোঝা এখন জনগণের মাথায়। বিশেষ করে আওয়ামী সরকারের নজিরবিহীন দূর্নীতি-অনিয়ম এই ঋণের দায় বাড়িয়েছে। তারপরও মুখে একই কথা—“সব ঠিক আছে।” কিন্তু ২১ লাখ কোটি টাকার ঋণ বলছে—কিছুই ঠিক নেই। দেশ ভুল পথে গেছে এবং এই পথ পরিবর্তন না করলে সামনে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এ জাতি।

Type your paragraph here

Scroll to Top